header ads

জরুরি সংবাদ: পুরনো ঢাকা থেকে নিখোঁজ ১২ বছরের শিশু রেসি বালা; পরিবারে শোকের ছায়া


ঢাকা, ১ মে, ২০২৬:
আজ পিতা সুমন বালা ও মাতা পুষ্প গাইনের জীবনে নেমে এসেছে এক ঘোর অন্ধকার। তাদের আদরের মেয়ে, কলিজার টুকরা, রেসি বালা পুরনো ঢাকার লক্ষ্মীবাজারের পাতলা খান লেন এলাকা (ভিক্টোরিয়া পার্ক / জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে গত বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল ৪:৩০টার দিকে নিখোঁজ হয়েছে । ১২ বছরের নিষ্পাপ এ মেয়েটি, ঐতিহ্যবাহী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। সে পরিবারের তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান।
রেসির বাবা সুমন বালা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে একটি সামান্য ভুল বোঝাবুঝির জেরে রেসি রাগ করে মা-বাবার অলক্ষ্যে বাসা থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই মা-বাবা তার অনুপস্থিতি টের পেয়ে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার (১ মে, ২৬) সন্ধ্যা পর্যন্ত রেসির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় রেসির পরনে ছিল কালো রঙের জামা, লাল প্যান্ট এবং চোখে পাওয়ারফুল চশমা। তার গায়ের রং শ্যামলা এবং সে হালকা গড়নের।
মেয়ের বাবা সুমন বালা ইতোমধ্যে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রেসির মা-বাবা বর্তমানে পাগলপ্রায় অবস্থায় রয়েছেন এবং তাদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠা ও যন্ত্রণার মধ্যে।
পরিবারের আকুল আবেদন: রেসির পরিবার সমাজের সকল স্তরের মানুষের কাছে তাদের সন্তানকে খুঁজে পেতে সাহায্য চেয়েছেন। তারা বিশেষভাবে পুরনো ঢাকার লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, ওয়ারি, গেন্ডারিয়া, আজিমপুর, বংশাল, কলতাবাজার, স্বামীবাগ এলাকার বিভিন্ন গ্রুপে এই তথ্যটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানা:
যদি কোনো হৃদয়বান ব্যক্তি রেসি বালার সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
পিতা- সুমন বালা: 01798-40 66 44
মাতা- পুষ্প গাইন: 01949-600 500
ঠিকানা: ১/১, পাতলা খান লেন, লক্ষ্মীবাজার, ঢাকা-১১০০
এই মর্মান্তিক ঘটনায় রেসির পরিবার সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছে। রেসিকে ফিরে পেতে সবার সহযোগিতা একান্ত কাম্য।
#Bangladesh_police

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.