header ads

Class 7, Ben-2 ধ্বনি ও বর্ণের পরিচয়


১। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক. শব্দ
খ. ধ্বনি
গ. বাক্য
ঘ. অর্থ
উত্তর: খ. ধ্বনি


২। ভাষার মৌলিক উপাদান কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর: গ. ৪টি


৩। ধ্বনি উৎপাদনে মূল উৎস কোনটি?

ক. মুখ

খ. নাসিকা

গ. কণ্ঠ

ঘ. ফুসফুস

উত্তর: ঘ. ফুসফুস


৪। ব্যাকরণে মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে কী বলে?

ক. শব্দ

খ. ধ্বনি

গ. বাক্য

ঘ. অর্থ

উত্তর: খ. ধ্বনি




৫। ধ্বনি কয় প্রকার?

ক. ১ প্রকার

খ. ২ প্রকার

গ. ৩ প্রকার

ঘ. ৪ প্রকার

উত্তর: খ. ২ প্রকার

৬। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কীসের প্রকারভেদ?

ক. শব্দ

খ. বর্ণ

গ. ধ্বনি

ঘ. বাক্য

উত্তর: গ. ধ্বনি




৭। ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে কী বলে?

ক. শব্দ

খ. ধ্বনি

গ. বর্ণ

ঘ. বাক্য

উত্তর: গ. বর্ণ




৮। কোনো ভাষার বর্ণসমষ্টির সুনির্দিষ্ট সাজানো ক্রমকে কী বলে?

ক. ধ্বনিমালা

খ. শব্দমালা

গ. বর্ণমালা

ঘ. বাক্যমালা

উত্তর: গ. বর্ণমালা




৯। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কীসের লিখিত প্রতীক?

ক. ধ্বনি

খ. শব্দ

গ. বাক্য

ঘ. বর্ণমালা

উত্তর: ক. ধ্বনি




১০। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হয়, তাকে কী বলে?

ক. ব্যঞ্জনধ্বনি

খ. স্বরধ্বনি

গ. পরাশ্রয়ী ধ্বনি

ঘ. নাসিক্য ধ্বনি

উত্তর: খ. স্বরধ্বনি




১১। স্বরধ্বনির প্রতীক বা লিখিত রূপকে কী বলে?

ক. স্বর

খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনবর্ণ

ঘ. ধ্বনি

উত্তর: খ. স্বরবর্ণ




১২। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা কয়টি?

ক. ৭টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১৩টি

উত্তর: গ. ১১টি




১৩। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাকে কী বলে?

ক. স্বরধ্বনি

খ. ব্যঞ্জনধ্বনি

গ. পরাশ্রয়ী ধ্বনি

ঘ. নাসিক্য ধ্বনি

উত্তর: খ. ব্যঞ্জনধ্বনি




১৪। ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে কী বলে?

ক. ব্যঞ্জন

খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনবর্ণ

ঘ. ধ্বনি

উত্তর: গ. ব্যঞ্জনবর্ণ




১৫। বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

ক. ১১টি

খ. ২৫টি

গ. ৩৯টি

ঘ. ৫০টি

উত্তর: গ. ৩৯টি




১৬। 'অ, আ' এর উচ্চারণ স্থান কোনটি?

ক. তালু

খ. মূর্ধা

গ. কণ্ঠ

ঘ. ঠোঁট

উত্তর: গ. কণ্ঠ




১৭। 'ই, ঈ' এর উচ্চারণ স্থান অনুসারে নাম কী?

ক. কণ্ঠ্যধ্বনি

খ. তালব্যধ্বনি

গ. ওষ্ঠ্যধ্বনি

ঘ. মূর্ধন্যধ্বনি

উত্তর: খ. তালব্যধ্বনি




১৮। 'উ, ঊ' এর উচ্চারণ স্থান কোনটি?

ক. কণ্ঠ

খ. তালু

গ. ঠোঁট বা ওষ্ঠ

ঘ. মূর্ধা

উত্তর: গ. ঠোঁট বা ওষ্ঠ




১৯। 'ঋ' এর উচ্চারণ স্থান অনুসারে নাম কী?

ক. কণ্ঠ্যধ্বনি

খ. তালব্যধ্বনি

গ. ওষ্ঠ্যধ্বনি

ঘ. মূর্ধন্যধ্বনি

উত্তর: ঘ. মূর্ধন্যধ্বনি




২০। 'এ, ঐ' এর উচ্চারণ স্থান কোনটি?

ক. কণ্ঠ ও তালু

খ. কণ্ঠ ও ওষ্ঠ

গ. তালু ও ঠোঁট

ঘ. মূর্ধা ও দন্ত

উত্তর: ক. কণ্ঠ ও তালু




২১। 'ও, ঔ' এর উচ্চারণ স্থান অনুসারে নাম কী?

ক. কণ্ঠ্যতালব্যধ্বনি

খ. কণ্ঠৌষ্ঠ্যধ্বনি

গ. মূর্ধন্যধ্বনি

ঘ. দন্ত্যধ্বনি

উত্তর: খ. কণ্ঠৌষ্ঠ্যধ্বনি




২২। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির কয়টি বিভাগ রয়েছে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উত্তর: গ. ৫টি




২৩। ব্যঞ্জনধ্বনির বিভাগগুলোকে কী বলে?

ক. বচন

খ. বর্গ

গ. ধ্বনি

ঘ. পদ

উত্তর: খ. বর্গ




২৪। 'ক বর্গ'-এর ধ্বনিগুলো কী কী?

ক. ক খ গ ঘ ঙ

খ. চ ছ জ ঝ ঞ

গ. ট ঠ ড ঢ ণ

ঘ. ত থ দ ধ ন

উত্তর: ক. ক খ গ ঘ ঙ




২৫। 'চ বর্গ'-এর উচ্চারণ স্থান অনুসারে নাম কী?

ক. কণ্ঠ্যধ্বনি

খ. তালব্যধ্বনি

গ. মূর্ধন্যধ্বনি

ঘ. দন্ত্যধ্বনি

উত্তর: খ. তালব্যধ্বনি




২৬। 'ট, ঠ, ড, ঢ, ণ' এর উচ্চারণ স্থান কোনটি?

ক. কণ্ঠ

খ. তালু

গ. মূর্ধা

ঘ. দাঁত

উত্তর: গ. মূর্ধা




২৭। 'ত, থ, দ, ধ, ন' এর উচ্চারণ স্থান অনুসারে নাম কী?

ক. মূর্ধন্যধ্বনি

খ. দন্ত্যধ্বনি

গ. ওষ্ঠ্যধ্বনি

ঘ. কণ্ঠ্যধ্বনি

উত্তর: খ. দন্ত্যধ্বনি




২৮। 'প বর্গ'-এর ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোনটি?

ক. দাঁত

খ. ঠোঁট বা ওষ্ঠ

গ. মূর্ধা

ঘ. তালু

উত্তর: খ. ঠোঁট বা ওষ্ঠ




২৯। যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠনালির উপরিভাগ বা জিহ্বামূল, তাদের কী বলে?

ক. তালব্যধ্বনি

খ. কণ্ঠ্যধ্বনি

গ. মূর্ধন্যধ্বনি

ঘ. দন্ত্যধ্বনি

উত্তর: খ. কণ্ঠ্যধ্বনি




৩০। 'চ, ছ, জ, ঝ, শ' কীসের উদাহরণ?

ক. কণ্ঠ্যধ্বনির

খ. তালব্যধ্বনির

গ. মূর্ধন্যধ্বনির

ঘ. দন্ত্যধ্বনির

উত্তর: খ. তালব্যধ্বনির




৩১। যেসব ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা বা তালুর অগ্রভাগ, তাদের কী বলে?

ক. কণ্ঠ্যধ্বনি

খ. তালব্যধ্বনি

গ. মূর্ধন্যধ্বনি

ঘ. দন্ত্যধ্বনি

উত্তর: গ. মূর্ধন্যধ্বনি




৩২। 'ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়' কীসের উদাহরণ?

ক. তালব্যধ্বনির

খ. মূর্ধন্যধ্বনির

গ. দন্ত্যধ্বনির

ঘ. ওষ্ঠ্যধ্বনির

উত্তর: খ. মূর্ধন্যধ্বনির




৩৩। যেসব ধ্বনির উচ্চারণ স্থান দন্তমূল, তাদের কী বলে?

ক. মূর্ধন্যধ্বনি

খ. দন্ত্যধ্বনি

গ. ওষ্ঠ্যধ্বনি

ঘ. কণ্ঠ্যধ্বনি

উত্তর: খ. দন্ত্যধ্বনি




৩৪। 'ত, থ, দ, ধ' কীসের উদাহরণ?

ক. দন্ত্যধ্বনির

খ. ওষ্ঠ্যধ্বনির

গ. নাসিক্যধ্বনির

ঘ. অঘোষধ্বনির

উত্তর: ক. দন্ত্যধ্বনির




৩৫। যেসব ধ্বনির উচ্চারণ স্থান ওষ্ঠ, তাদের কী বলে?

ক. দন্ত্যধ্বনি

খ. ওষ্ঠ্যধ্বনি

গ. নাসিক্যধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

উত্তর: খ. ওষ্ঠ্যধ্বনি




৩৬। 'উ, ঊ, প, ফ, ব, ভ, ম' কীসের উদাহরণ?

ক. দন্ত্যধ্বনি

খ. ওষ্ঠ্যধ্বনি

গ. নাসিক্যধ্বনি

ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তর: খ. ওষ্ঠ্যধ্বনি




৩৭। 'ঙ, ঞ, ণ, ন, ম' এগুলোকে কী ধ্বনি বলে?

ক. অঘোষধ্বনি

খ. ঘোষধ্বনি

গ. নাসিক্য বা অনুনাসিকধ্বনি

ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তর: গ. নাসিক্য বা অনুনাসিকধ্বনি




৩৮। প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি এবং 'শ, স' এগুলোকে কী বলে?

ক. ঘোষধ্বনি

খ. অল্পপ্রাণ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি

ঘ. অঘোষধ্বনি

উত্তর: ঘ. অঘোষধ্বনি




৩৯। অঘোষধ্বনিকে আর কী বলা হয়?

ক. নাদধ্বনি

খ. শ্বাসধ্বনি

গ. অনুনাসিকধ্বনি

ঘ. পরাশ্রয়ী ধ্বনি

উত্তর: খ. শ্বাসধ্বনি




৪০। বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনি এবং 'হ' এগুলোকে কী বলে?

ক. অঘোষধ্বনি

খ. ঘোষধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

উত্তর: খ. ঘোষধ্বনি




৪১। ঘোষধ্বনিকে আর কী বলা হয়?

ক. শ্বাসধ্বনি

খ. নাদধ্বনি

গ. অনুনাসিকধ্বনি

ঘ. পরাশ্রয়ী ধ্বনি

উত্তর: খ. নাদধ্বনি




৪২। প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিকে কী বলে?

ক. মহাপ্রাণ ধ্বনি

খ. অল্পপ্রাণ ধ্বনি

গ. অঘোষধ্বনি

ঘ. ঘোষধ্বনি

উত্তর: খ. অল্পপ্রাণ ধ্বনি




৪৩। 'ক, গ, ঙ' কীসের উদাহরণ?

ক. মহাপ্রাণ ধ্বনির

খ. অল্পপ্রাণ ধ্বনির

গ. অঘোষধ্বনির

ঘ. ঘোষধ্বনির

উত্তর: খ. অল্পপ্রাণ ধ্বনির




৪৪। প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে কী বলে?

ক. অল্পপ্রাণ ধ্বনি

খ. মহাপ্রাণ ধ্বনি

গ. অঘোষধ্বনি

ঘ. ঘোষধ্বনি

উত্তর: খ. মহাপ্রাণ ধ্বনি




৪৫। 'খ, ঘ; ছ, ঝ' কীসের উদাহরণ?

ক. অল্পপ্রাণ ধ্বনির

খ. মহাপ্রাণ ধ্বনির

গ. অঘোষধ্বনির

ঘ. ঘোষধ্বনির

উত্তর: খ. মহাপ্রাণ ধ্বনির




৪৬। 'ক চ ট ত প' কোন ধরনের ধ্বনি?

ক. ঘোষ অল্পপ্রাণ

খ. অঘোষ অল্পপ্রাণ

গ. অঘোষ মহাপ্রাণ

ঘ. ঘোষ মহাপ্রাণ

উত্তর: খ. অঘোষ অল্পপ্রাণ




৪৭। 'গ জ ড দ ব ঙ ঞ ণ ন ম' কোন ধরনের ধ্বনি?

ক. অঘোষ মহাপ্রাণ

খ. ঘোষ মহাপ্রাণ

গ. ঘোষ অল্পপ্রাণ

ঘ. অঘোষ অল্পপ্রাণ

উত্তর: গ. ঘোষ অল্পপ্রাণ




৪৮। 'খ ছ ঠ থ ফ' কোন ধরনের ধ্বনি?

ক. অঘোষ অল্পপ্রাণ

খ. ঘোষ অল্পপ্রাণ

গ. অঘোষ মহাপ্রাণ

ঘ. ঘোষ মহাপ্রাণ

উত্তর: গ. অঘোষ মহাপ্রাণ




৪৯। 'ঘ ঝ ঢ ধ ভ' কোন ধরনের ধ্বনি?

ক. অঘোষ অল্পপ্রাণ

খ. ঘোষ অল্পপ্রাণ

গ. অঘোষ মহাপ্রাণ

ঘ. ঘোষ মহাপ্রাণ

উত্তর: ঘ. ঘোষ মহাপ্রাণ




৫০। 'ং' (অনুস্বার), ':' (বিসর্গ) এবং '৬' (চন্দ্রবিন্দু) এই ধ্বনি তিনটিকে কী বলে?

ক. স্বরধ্বনি

খ. ব্যঞ্জনধ্বনি

গ. পরাশ্রয়ী ধ্বনি

ঘ. মৌলিক স্বরধ্বনি

উত্তর: গ. পরাশ্রয়ী ধ্বনি




৫১। পরাশ্রয়ী ধ্বনিকে আর কী বলে?

ক. ঘোষধ্বনি

খ. অযোগবহ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

উত্তর: খ. অযোগবহ ধ্বনি




৫২। ভাষায় উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে কী ব্যাহত হয়?

ক. মূল উদ্দেশ্য

খ. বানান

গ. ব্যাকরণ

ঘ. শব্দার্থ

উত্তর: ক. মূল উদ্দেশ্য




৫৩। মনের ভাব প্রকাশে কিসের গুরুত্ব অপরিসীম?

ক. অশুদ্ধ উচ্চারণের

খ. সঠিক মনোভাবের

গ. শুদ্ধ উচ্চারণের

ঘ. আঞ্চলিকতার

উত্তর: গ. শুদ্ধ উচ্চারণের




৫৪। শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে কিসের অনুসরণ প্রয়োজন?

ক. আঞ্চলিক ভাষার

খ. প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গির

গ. বিদেশি ভাষার

ঘ. লেখার ভাষার

উত্তর: খ. প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গির




৫৫। প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ৫টি

খ. ৭টি

গ. ৯টি

ঘ. ১১টি

উত্তর: খ. ৭টি




৫৬। বাংলা মুখের ভাষায় 'অ্যা' ধ্বনি ব্যবহৃত হলেও এর জন্য পৃথক কোনো বর্ণ বাংলা বর্ণমালায় আছে কি?

ক. হ্যাঁ, আছে

খ. না, নেই

গ. মাঝে মাঝে থাকে

ঘ. কখনো থাকে, কখনো থাকে না

উত্তর: খ. না, নেই




৫৭। 'অ্যা' ধ্বনির কোনো স্বতন্ত্র বর্ণ না থাকলেও কয়েকটি ক্ষেত্রে কোন ধ্বনির উচ্চারণ 'অ্যা' হয়?

ক. অ ধ্বনির

খ. আ ধ্বনির

গ. ই ধ্বনির

ঘ. এ ধ্বনির

উত্তর: খ. আ ধ্বনির




৫৮। শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন 'জ্ঞ' তে আ-কার থাকলে 'আ' এর উচ্চারণ কী হয়?

ক. অ

খ. অ্যা

গ. এ

ঘ. ই

উত্তর: খ. অ্যা




৫৯। 'জ্ঞান' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?

ক. জ্যান

খ. গ্যান

গ. জ্ঞান

ঘ. গ্যাঁন/গ্যান

উত্তর: ঘ. গ্যাঁন/গ্যান




৬০। য-ফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আ-কার বা আ-ধ্বনির উচ্চারণ প্রায় ক্ষেত্রেই কী হয়?

ক. অ

খ. অ্যা

গ. এ

ঘ. ই

উত্তর: খ. অ্যা




৬১। 'খ্যাতি' শব্দটির উচ্চারণ কী?

ক. খ‍্যাতি

খ. খেতি

গ. খ্যাতি

ঘ. খোতি

উত্তর: গ. খ্যাতি




৬২। 'ব্যাপার' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?

ক. বেপার

খ. বাপার

গ. বে্যাপার

ঘ. ব‍্যাপার

উত্তর: ঘ. ব‍্যাপার




৬৩। 'ত্যাগ' শব্দটির উচ্চারণ কী?

ক. তেগ

খ. ত‍্যাগ

গ. তেয়াগ

ঘ. তে্যাগ

উত্তর: খ. ত‍্যাগ




৬৪। 'ব্যাকরণ' শব্দটির উচ্চারণ কী?

ক. বেয়াকরণ

খ. ব্যাকরোন

গ. ব‍্যাকরোন্‌

ঘ. ব্যকরণ

উত্তর: গ. ব‍্যাকরোন্‌


৬৫। শব্দের মধ্যে 'জ্ঞা' থাকলে আ-ধ্বনি কখনো অ্যা, কখনো আ উচ্চারিত হয়- এর উদাহরণ কোনটি?

ক. জ্ঞান

খ. জ্ঞাত

গ. বিজ্ঞান

ঘ. জ্ঞাপন

উত্তর: গ. বিজ্ঞান

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.