header ads

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তালিকা


মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ: নতুন নিয়মে ৬৭ দিন ছুটি, পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে। আজ (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদে বছরে মোট ৬৭ দিন ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জির বিস্তারিত:

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, বড় ছুটির মধ্যে রয়েছে:

# পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

# ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন ছুটি।

# শীতকালীন অবকাশ ও বড়দিন: ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি।

# এছাড়াও, বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্য নির্দিষ্ট দিনগুলোতে ছুটি থাকবে।

পরীক্ষার সম্ভাব্য সময়সূচি:

ছুটির তালিকার পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে:

# অধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা: ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।

# নির্বাচনী পরীক্ষা: ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

# বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।

# জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয় নির্দিষ্ট তারিখও নির্ধারণ করে দিয়েছে।
পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা:
মন্ত্রণালয়ের নির্দেশনায় পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে:

কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না।

বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; বাইরে থেকে সংগৃহীত প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না।

বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন নিষিদ্ধ। একান্ত প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া বা শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশও দেওয়া হয়েছে।

এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ও সঠিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

































No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.