স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে, যা গত বছরের তুলনায় এক দিন বেশি।
তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। এছাড়া ঈদুল আজহায় ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ৩১ ডিসেম্বর, মোট ১১ দিন। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি এবং প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত অতিরিক্ত ৩ দিনের ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে পূর্বঘোষিত ছুটির তারিখ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এই পরিবর্তনের ফলে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার অনুরোধ করা হয়েছে।
No comments
Thank you, best of luck