এসএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নির্দেশিকা জারি ঢাকা,
এসএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নির্দেশিকা জারি
ঢাকা,
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য ২২ এপ্রিল ২০২৬ তারিখে ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই পরিপত্রে (স্মারক নং: ঢাবো/পনি/৭৩২) জানানো হয়, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে কেবলমাত্র সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
অনুমোদিত ক্যালকুলেটর মডেলসমূহ
পরিপত্রে নিম্নলিখিত আটটি মডেলের ক্যালকুলেটর অনুমোদন দেওয়া হয়েছে —
Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW
সাধারণ ক্যালকুলেটর ও হাতঘড়ি
উল্লিখিত মডেলগুলোর পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে। এছাড়া কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে অতীব জরুরি হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
No comments
Thank you, best of luck